জিপি হাউজের সামনে কর্মচারীদের বিক্ষোভ

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:১২  
সাত বছর ধরে বেতন বৃদ্ধি বন্ধ থাকা, ১২৬ জনের ডিউটি বন্ধ রাখা এবং ৫ শতাংশ লভ্যাংশ শেয়ারের অংশ না পেয়ে গ্রামীণফোন প্রধান কার্যালয়ের (জিপি হাউজ) সামনে বিক্ষোভ করেছে জিপি শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই বিক্ষোভে সংগঠনের প্রায় আড়াইশ সদস্য অংশ নেন। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে গ্রামীণ ফোন লিঃ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আহ্বায়ক লোকমান হোসেন, সাইফুল ইসলাম, মো: আলী, মো: বশির উদ্দিন, মো: শাহজাহান, জাফর আলী শেখ, মো: শরিফুল ইসলা, মো: মোসলেহ উদ্দীন উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে একটি স্বারক লিপি প্রদান করা হয়। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জিপি হাউজের সামনে মানব বন্ধন ও প্রতিকী অনশন করেছিলো তারা। দাবি মানা না হলে আগামী ৫ মার্চ ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানাগেছে।